সিরিজ বাঁচানোর মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। বিবর্ণ ব্যাটিং-বোলিংয়ে গোয়ালিয়রে ভারতের কাছে হেরেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। তাই দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। যদিও ইতিহাস কথা বলছে টাইগারদের পক্ষে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হারের রেকর্ড নেই বাংলাদেশের। ভারতের বিপক্ষে ১৫ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের একমাত্র জয়টি এই দিল্লিতেই। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মধুর সেই স্মৃতিও হতে পারে বাংলাদেশের জন্য বড় শক্তি।
বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুই দল ফের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সিরিজ বাঁচাতে বিস্তারিত জানতে ক্লিক করুন

No comments