Header Ads

৬ বছর প্রেমের পর বিয়ে করছেন চিত্রনায়িকা শিলা

 


ছয় বছরের প্রেমের পর বিয়ে করতে যাচ্ছেন চিত্রনায়িকা শিরিন শিলা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন নায়িকা নিজেই। তাঁর হবু বরের নাম আবিদুল মহায়মীন সাজিল।
২০১৮ সালের ১০ অক্টোবর প্রেমিকের সঙ্গে পরিচয় হয় শিরিন শিলার। ছয় বছর পর এবার সেই দিনেই বিয়ে করতে যাচ্ছেন এ নায়িকা।

ছয় বছর পর এবার সেই দিনেই বিয়ে করতে যাচ্ছেন এ নায়িকা
ছয় বছর পর এবার সেই দিনেই বিয়ে করতে যাচ্ছেন এ নায়িকা
শিল্পীর সৌজন্যে

শিরিন শিলা বলেন, ‘২০১৮ সালে আজকের দিনে (১০ অক্টোবর) আমাদের পরিচয় হয়। ঠিক ছয় বছর পর বিয়ের জন্য আমরা এ দিনটিকে বেছে নিয়েছি। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আজ আমাদের বিয়ে হবে। বছর শেষে অথবা আগামী বছরের শুরুতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।’

বরের আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে শিরিন শিলা
বরের আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে শিরিন শিলা
শিল্পীর সৌজন্যে

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত সিনেমা ‘জিম্মি’। এতে ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

No comments

Powered by Blogger.